Thursday, March 3, 2016

সম্পূর্ণ কোর্সের পরিকল্পনা

সম্পূর্ণ কোর্সের পরিকল্পনা
আগেই বলে নিচ্ছি আমাদের গ্রুপের কাজ শূরু হয়েছে এক সপ্তাহ যাবত। এই ধরনের কার্যক্রম এই প্রথম তাই বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছি আমরা। আশা করি এখন থেকে পুরোদমে কাজ চলবে। চলুন দেখে নেয়া যাক আমাদের সম্পূর্ণ পরিকল্পনা
প্রথমেই আমরা আসবো ইংরেজী নিয়ে কথা বলতে
➤ Vocabulary এর জন্য টার্গেট থাকবে ২৪০০ শব্দার্থ। আমরা এখন থেকে প্রতিদিন ১০টি করে word সহজভাবে ব্যাক্যা দিয়ে doc ফাইল হিসাবে আপলোড করে দেবো। ৮ মাসে আপনার ২৪০০ শব্দ শেখা হবে।
➤ গ্রামারের জন্য আমাদের লক্ষ হবে Cliffs TOFEL ও Barrons SAT থেকে গ্রামার পার্ট শেষ করা। এছাড়া Official GMAT 14th edition থেকে Sentence Correction partটা শেষ করা। বলে রাখা ভালো এটা শেষ করার পর গ্রামারের আর সমস্যা হওয়া কথা না।
➤ Vocabulary based sentence completion পড়ানো হবে Barrons SAT & GRE Big Book থেকে। এগুলো বাংলা ব্যাখ্যা সহ আলোচনা করে দেয়া হবে।
➤ Writing এর জন্য আমি আপনারদের কে প্রতি সপ্তাহে ২টি করে টপিক দেবো। এছাড়া একটি মেগা পোষ্ট argument writing এর জন্য আমি আলোচনা করে দেব।
এবার কথা বলবো গনিত নিয়ে
আমাদের প্রধান পরিকল্পনা হলো S@ifur’s Math টা পুরোপুরি শেষ করা। আমরা সপ্তাহে চারদিন ১৫টি করে ম্যাথ সলভ্ করে দেবো। এর পাশাপাশি নতুন অধ্যায় শুরু করার পূর্বে িএর বেসিক নিয়ে আলোচনা করা হবে। জ্যামিতির জন্য Nova GRE Math Bible কে অনুসরণ করবো। এছাড়া বিগত বছর এর প্রশ্ন সমুহ নিয়ে তো আলোচনা আছেই। এছাড়া বিভিন্ন সময়ে Official GMAT থেকেও কিছু Math সলভ্ করানো হবে।
এবার আসি Analytical নিয়ে
➤ পাজল সলভ্ করার পূর্বে তিনটি বেসিক ক্লাস থাকবে ( .doc ফাইল হিসাবে) এর পর GRE Big Book থেকে পাজল সলভ্ করানো হবে ৫০০টির মতো।
➤ আর Critical Reasoning সলভ্ করার পূর্বে ২টি বেসিক ক্লাস (১টি হয়েছে ) থাকবে। Critical Reasoning করানো হবে GRE Big Book & Official GMAT থেকে প্রতি চার দিন (সপ্তাহে) তিসটি করে দেয়া হবে। এই দুই বই মিলিয়ে Reasoning আছে ৫০০ এর মতো, আমি সবগুলোই সলভ্ করানো চেষ্টা করবো।
এছাড়া প্রতি সপ্তাহে যা যা পড়ানো হবে তার উপর একটি করে মডেল টেষ্ট থাকবে। যে প্রথম হবে তাকে পরবর্তী মাসের ফি প্রদান করতে হবে না।
এই গ্রুপ থেকে আপনারা IBA & BIBM এর যাবতীয় আপডেট পেয়ে যাবেন।
এবার আসা যাক, কি কি বই কিনতে হবে
1. Cliffs TOFEL
2. Barrons SAT
3. Official GMAT 14th edition
4. GRE Big Book ( এটার একটাই এডিশন, মোট ২৭টি টেষ্ট দেয়া আছে )
5. S@ifur’s Math
6. যেকোন একটি বই Previous years Questions এর জন্য
আর সর্বদা ,মনে রাখবেন, এখানে আপনাদের মতামত অগ্রাধিকার প্রাপ্ত, আর সব ফাইল হিসাবে দেয়া থাকবে যেন সবাই ডাইনলোড করে নিতে পারে।
- আপনাদের শুভকামনায়
Achilice Barnad

No comments:

Post a Comment